আন্তর্জাতিক

মাতাল অবস্থায় হাজির বর, ভাঙল বিয়ে 

আন্তর্জাতিক ডেস্ক: উৎসবমুখর পরিবেশ বিয়ে বাড়িজুড়ে। খুশির মেজাজ চারদিকে। নির্দিষ্ট সময়ে বর ও বরযাত্রীও পৌঁছে গিয়েছে সেখানে, শুরু হয়ে গিয়েছে বিয়েও। কিন্তু এর মধ্যেই ঘটলো বিপত্তি। বর মাতাল থাকায় মাঝপথেই বিয়ে ভেঙে দিল কনে। আটকে রাখা হল বরযাত্রীদেরও।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের তিকরি গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়েছে, বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন। একই সঙ্গে বরের বন্ধুরাও মদ্যপ ছিলেন। তাদের হাবভাবও ছিল বেসামাল। প্রথমে তাদের পাত্তা দেননি কন্যাপক্ষের লোকেরা। কিন্তু ‘জয়মালা রীতি’-র সময় ঘটল বিপত্তি।

অভিযোগ, তখন সকলের সামনে নাচার জন্য বউকে জোর করতে থাকেন বরসহ তার মদ্যপ বন্ধুরা। অনেকবার বললেও কথা শোনেননি তিনি। আর হবু স্বামীর এই অবস্থা দেখেই বেঁকে বসেন বিয়ের কনে। সাফ জানিয়ে দেন, ওই মদ্যপ যুবককে বিয়ে করবেন না তিনি। বিয়ের আগেই মাতাল বরের এই হাল, এরপর না জানি কী হবে!

কেবল বিয়ে ভাঙাই নয়, কন্যাপক্ষের তরফে বরপক্ষকে যে সমস্ত সামগ্রী উপহার দেয়া হয়েছিল, সেগুলোও ফেরত চায় কন্যাপক্ষ। কার্যত ঘর বন্দি করে আটকে রাখা হয় বরযাত্রীদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা