আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে লাখো মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সোমবার (৭ জুন) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (৬ জুন) বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীগুলো উপচে নিচু এলাকাগুলো প্লাবিত হয়। এতে ওই এলাকাগুলোর হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে থাকলেও ১০ জেলায় জারি করা ভূমিধসের সতর্কতা এখনও বহাল আছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা করুনানায়েকে বলেন, এখন থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে আশা করছি। তবে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

শ্রীলঙ্কা যখন করোনাভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে, তখনই দেশটি দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে করোনা মোকাবেলায় জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা