আন্তর্জাতিক

করোনার থাবায় মৃত্যু ছাড়িয়েছে ৩৭ লাখ

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে নাজেহাল বিশ্ব। প্রাণঘাতী এ রোগ এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩৭ লাখ ৫ হাজার ৯৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৯২৯ জন করোনা রোগীর।

এছাড়া, গত দেড় বছরে এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ২৪ লাখ ৫ হাজার ৪৪২ জন। বুধবার বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ২৭ হাজার ৯৬১ জন।

মহমারি শুরুর পর থেকে বিশ্বের দেশগুলোতে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে বৈশ্বিক মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের যে দেশগুলোতে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে সেগুলো হলো- যুক্তরাষ্ট্র (৬ লাখ ১০ হাজার ৯৯৪ জন), ব্রাজিল (৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন), ভারত (৩ লাখ ৩৮ হাজার ১৩ জন), মেক্সিকো (২ লাখ ২৭ হাজার ৮৪০ জন), পেরু (১ লাখ ৮৪ হাজার ৯৪২ জন), যুক্তরাজ্য ( ১ লাখ ২৭ হাজার ৯৯৪ জন), ইতালি (১ লাখ ২৬ হাজার ২৮৩ জন), রাশিয়া (১ লাখ ২২ হাজার ২৬৭ জন) এবং ফ্রান্স (১ লাখ ৯ হাজার ৭৫৮ জন)।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা