আন্তর্জাতিক
বাইডেনের প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্র থেকে নির্মূল হবে বর্ণবাদ 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূল করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে 'গ্রিনউড কালচারাল সেন্টার' তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মঙ্গলবার (১ জুন) ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়াও এটিকে আমেরিকার ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যায়িত করেছেন।

জো বাইডেন বলেন, ১০০ বছর হয়ে ধরে আমেরিকার এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে। তবে এখন আর এটি চাপা থাকবে না। তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।

গ্রিনউড সম্প্রদায় ও ব্ল্যাক ওয়াল স্ট্রিটের উত্তরাধিকারীদের সম্মান জানিয়ে তিনি বলেন, ঘৃণা কখনও শেষ হয়ে যায় না, এটি মনের গভীরে সুপ্ত অবস্থায় থাকে। একে প্রশ্রয় দেওয়া উচিত না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্যতম গণহত্যার এ দিনটিকে স্বীকৃতি দেওয়া প্রথম প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বর্ণবাদের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার বাইডেন প্রশাসন।

বর্ণবাদ বৈষম্যের কারণে ১৯২১ সালের ৩১ মে ও ১ জুন গ্রিনউডের তুলসা শহরের বাসিন্দাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল। সূত্র: হাফপোস্ট, ক্যালিফোর্নিয়া টাইমস

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা