আন্তর্জাতিক

বাইডেনকে যে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেছেন, তুরস্ককে কোণঠাসা করতে চাইলে যুক্তরাষ্ট্র তার অত্যন্ত ভালো বন্ধুকে হারানোর ঝুঁকিতে থাকবে।

গত মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলায় ইজরায়েলকে সমর্থন, তুরস্ককে দায়ী করে আর্মেনিয়ার গণহত্যাকে সমর্থন, কুর্দি মিলিশিয়াদের সমর্থন এবং তুরস্কের অভ্যন্তরীণ মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোকে ভালো চোখে দেখছে না তুরস্ক।

এসব বিষয় নিয়ে ন্যাটোর এই দুই সদস্য দেশের মধ্যে একধরনের উত্তেজনা বিরাজ করছে। জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অবনতি ঘটছে।

এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আমাদের বন্ধু রাষ্ট্র হয় তবে তাদের কি ইসরায়েলের সন্ত্রাসীদের পাশে থেকে সমর্থন করা উচিত? আশা করি, এই বৈঠক ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কের মধ্যকার মাইলফলক হয়ে থাকবে।

আগামী ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে প্রথম বৈঠক হবে। বৈঠকের দুই সপ্তাহ আগে এরদোয়ান এমন হুঁশিয়ারি বক্তব্য দিলেন।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের কাছ থেকেই সবচেয়ে কড়া ভাষায় আক্রমণের শিকার হলেন বাইডেন। এখন দু দেশের সম্পর্কের অবস্থান কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা