আন্তর্জাতিক

ফিলিস্তিনে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল সরকার কর্তৃক নিপীড়িত ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে মালয়েশিয়া। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সহায়তাও অব্যাহত রাখবে দেশটি।

শনিবার (১৫ মে) এক বিশেষ বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াসিন ইসরায়েলের নির্যাতন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানিয়েছেন।

মুহিদ্দিন বলেছেন, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্যালেস্টাইনের জনগণের জন্য হিউম্যানিস্টিস্ট ট্রাস্ট ফান্ডের (একেএআরপি) মাধ্যমে মালয়েশিয়া গত বছর আল-আকসা মসজিদে ১০ হাজার ডলার সহায়তা প্রদান করেছে। এছাড়াও গত বছরের ১০ মে জর্ডানে একটি বিশেষ চার্টার্ড বিমানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার এক মিলিয়ন ফেস মাস্ক, ৫০০ ফেস শিল্ড এবং ৫ লাখ রাবার গ্লাভসসহ চিকিৎসা সরঞ্জাম ফিলিস্তিনিদের সহায়তায় পাঠিয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আগামীকাল রোববার (১৬ মে) জরুরি ভার্চুয়াল বৈঠকে বসবে ওআইসি। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন তুন হুসেইন।

হিশামুদ্দিন বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়া ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। ফিলিস্তিন সম্পর্কে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য ব্রুনাইয়ের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী দাতুক সেরি সেতিয়া হাজী ইরানওয়ান মোহাম্মদ ইউসুফ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুডির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সম্মিলিতভাবে আমরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই এবং এ হামলা বন্ধের আহ্বান জানাই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা