আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল রোববার (১৬ মে) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে। যা বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

শনিবার (১৫ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই লকডাউন ঘোষণা করেন।

মুখ্যসচিব জানান, রোববার সকাল ৬টা থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত), বিনোদনকেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিংপুল, বিউটি পার্লার বন্ধ থাকবে। তবে সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

লকডাউনে লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে পার্ক, চিড়িয়াখানাও। রাজ্যে খাদ্যসামগ্রীর ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক চলাচল বন্ধ থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জনসামগম করা যাবে না। ব্যাংক ও এটিএম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। চালু থাকবে হোম ডেলিভারি ও ই-কমার্স।

শিল্প-কারখানা বন্ধ থাকবে লকডাউনে। তবে চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবং জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪৭

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা