আন্তর্জাতিক

ইউরোপে ফিলিস্তিনিদের সমর্থন করা‘অপরাধ’

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সমর্থন করাকে যেন অপরাধের দৃষ্টিতে দেখছে। সেখানে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ আটকে দেয়া হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে ফিলিস্তিনপন্থী ব্যানার-পোস্টার।

কেউ ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুললেই পড়তে হচ্ছে ইসরায়েলপ্রেমীদের তোপের মুখে। গত বুধবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ-মিছিল ভণ্ডুল করে দিয়েছে ফ্রান্স ও গ্রিস। এ নিয়ে তাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন অনেকেই।

জানা যায়, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি ইনভ্যালিডস চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিল ফিলিস্তিপন্থী কিছু সংগঠন। সেখানে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে স্লোগান দেয়া হচ্ছিল। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করছিলেন শান্তিপ্রিয় মানুষেরা।

কিন্তু বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় ফরাসি পুলিশ। বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয়া হয় সেখান থেকে। জরিমানাও করা হয় অনেককে।

এক্ষেত্রে ফরাসিদের তুলনায় অনেকটা মারমুখী ছিল গ্রিক পুলিশ। তারা এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর গত কয়েকদিন ধরে টানা বোমাবর্ষণের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের শান্তিপ্রিয় মানুষজন।

দেশে দেশ চলছে বর্বর এই হামলার প্রতিবাদ। অথচ ইউরোপের দেশগুলো ইসরায়েলের সমালোচনা মেনে নিতে একেবারেই নারাজ। বিশেষ করে এর উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনে।

ডাচ ক্লাব আয়াক্সের দুই মুসলিম ফুটবলার নুসাইর মাজরাউই এবং জাকারিয়া লাবিয়াদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি একটি শেয়ার করেছিলেন। কিন্তু তাতেই রেগে আগুন ক্লাবের ভক্তরা।

আয়াক্স ফ্যানসহ অনেক ইউরোপীয়ই এ দুই মরক্কোন ফুটবলারকে ক্লাব থেকে বহিষ্কারের দাবি জনিয়েছেন। ‘ফ্রি প্যালেস্টাইন’ ক্যাপশন দিয়ে পোস্ট শেয়ার করায় একজন টুইট করেছেন, এরপর আয়াক্সে মাজরাউইর আর জায়গা থাকতে পারে না।

এ ফুটবলার অবশ্য ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভের একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন, যাতে লেখা ‘গাজার পক্ষে দাঁড়াতে আপনাকে মুসলিম হতে হবে না, মানুষ হলেই চলবে’। এ ধরনের চাপের মুখে ফিলিস্তিনি জনগণের পক্ষে করা একটি টুইট ডিলিট করে দিয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম।

গত ১২ মে স্কটিশ প্রিমিয়ারশিপ গেমে সেন্ট জনস্টনের বিপক্ষে মাঠে নেমেছিল সেল্টিক। সেখানে সেল্টিকের কিছু ‘ফ্যান’ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হন। পরে গ্যালারির একটি অংশে ওই পতাকাগুলো টানিয়ে দেন তারা।

কিন্তু এটিকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ দাবি করে দ্রুতই সেসব পতাকা সরিয়ে ফেলে সেল্টিক কর্তৃপক্ষ। এর জন্য একটি ‘ছোট গ্রুপ’ দায়ী বলে মন্তব্য করেছে স্কটিশ ক্লাবটি।

এক ফুটবল ফ্যান এর প্রতিবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ক্লাব ফিলিস্তিনের পাশে না দাঁড়ালেও ফ্যানরা সবসময় পাশে রয়েছে’।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা