আন্তর্জাতিক

‘খেলা হয়েছে, আমরা জিতেছি’

আন্তর্জাতিক ডেস্ক : বাম পায়ে আঘাত লাগার কারণে গত দেড় মাসের বেশি সময় ধরে হুইলচেয়ারে বসেই প্রচার চালিয়েছিলেন তিনি। চষে বেড়িয়েছেন গোটা পশ্চিমবাংলা।

ফলে একুশের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দোপাধ্যায়।

ভোটের ফল প্রকাশিত হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে কালীঘাটসহ কলকাতার সর্বত্রই সবুজ আবির খেলায় মেতেছিল। তখনও কর্মী-সমর্থকেরা জানতেন না নন্দীগ্রামে ফল নিয়ে টালমাটাল অবস্থা। ১৯৫৩ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা- এমন খবর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তবে নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখনও যে ফল প্রকাশ হয়েছে শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কেউ পুনর্গণনার আবেদন করে তা পরে জানানো হবে।

অপরদিকে রোববার (২মে) ভোটগণনা শুরু পর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন মমতা। ফল নিজের কোর্টে আসার পরই স্বমহিমায় হেঁটে বের হন কালীঘাটের বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন, এটা বাংলার জয়। কিন্তু উচ্ছ্বাস যেন বাঁধভাঙা না হয়। করোনা চলছে। এখন করোনা মোকাবিলা করাই প্রধান কাজ। এখনই বিজয় মিছিল নয়। সবাই বাড়ি যান। অভিনন্দন আপনাদের সবাইকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় উৎসব কবে হবে পরে জানবো।

এরপর স্থানীয় সময় ৬টার এক ভার্চ্যুয়াল সভা থেকে মমতা বলেন, আমি ভেবেছিলাম ২২১ আসন পাবো। সেটাই টার্গেট করেছিলাম। আমি বলেছিলাম যে ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করবো। সেটাই করেছি। বাংলার এই জয় আসলে ভারতের জয়। ভারতকে বাঁচিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনও খারাপ ব্যবহার করেছে। মনুষ্যত্বকে বাঁচিয়েছে এই জয়।

বিজেপির স্লোগান ছিল রাজ্যে এবার ডাবল ইঞ্জিন। অর্থাৎ কেন্দ্রে বিজেপি রাজ্যেও বিজেপি।

এরপর মমতা বলেন, বাংলায় খেলা হবে। বাংলার গ্রামের ক্লাবগুলোকে ৫০ হাজার ফুটবল আমি দেবো। খেলা হয়েছে, আমরা জিতেছি। বড় আকারে শপথগ্রহণ অনুষ্ঠান করবো না কোভিড পরিস্থিতিতে। এবার মানুষের কথা শুনবো। অন্য কারো কথা নয়।

বিনা পয়সায় ভ্যাকসিন সবাইকে দেবো। কেন্দ্রকে বলবো ১৪০ কোটি লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে। না করলে গান্ধী মূর্তির নিচে প্রতিবাদ শুরু করবো। আজ আমার খুব আনন্দের দিন। আমার চেয়ে বড় খুশি আর কেউ হয়নি। বিজয় মিছিল না করলেই ভালো এখন। পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় মিছিল করবো।

‘এখন সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়াবো। সবার পাশে থাকবো। বাংলার মানুষকে আমার স্যালুট। আমি গর্বিত যে বাংলার মানুষ এই কাজ করে দেখিয়েছে দেশকে। যা যা প্রতিশ্রুতি দিয়েছি পালন করবো। ’

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের পূর্ণ ফল প্রকাশ হয়নি। ২১৫ আসনে এগিয়ে আছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৫ আসনে। সংযুক্ত মোর্চা এবং অন্যান্য এগিয়ে আছে একটি একটি করে আসনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা