আন্তর্জাতিক

বিজেপির নির্বাচনী কার্যালয় হতাশায় ফাঁকা

আন্তর্জাতিক ডেস্ক: বিধানসভা নির্বাচনে জিতে যাবে এ ব্যাপারে প্রায় নিশ্চিত ছিল পশ্চিমবঙ্গের বিজেপি। ভোট গণনার দিনের প্রস্তুতি সেই বার্তাই দিয়েছে।

বুথ ফেরত সমীক্ষায় খারাপ ফলের ইঙ্গিত ছিল। তবু কেন্দ্রীয় নেতারা ভরসা দেখিয়ে গেছেন। আর তাতে ভরসা করেই শনিবার থেকে সেজে ওঠে কলকাতায় বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়।

কলকাতার ৬, মুরলীধর সেন লেনের সদর দফতরের উপরে শুধু ভরসা না রেখে শহরের হেস্টিংস এলাকার কাছে আলাদা নির্বাচনী কার্যালয় বানায় বিজেপি। মূলত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র উদ্যোগেই ১০ তলা বাড়ির ৪টি তলা নিয়ে তৈরি হয় সেই কার্যালয়। সেখানে সব রাজ্য নেতার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আলাদা আলাদা কক্ষ তৈরি হয়। অত্যাধুনিক ‘কল সেন্টার’ তৈরি করে পেশাদার কর্মীও নিয়োগ করে দলটি।

সেই কার্যালয়ে গত কয়েক মাস সব সময় ভিড় লেগে থাকত। শুধু বিজেপি কর্মীদের নয়, সংবাদমাধ্যমের ভিড়ও লেগে থাকত। কিন্তু নির্বাচনে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় সেই কার্যালয় রবিবার প্রায় ফাঁকা হয়ে রয়েছে।


নির্বাচন ঘিরে আয়োজন কম ছিল না। করোনাবিধি মানার জন্য এই বাড়ির পঞ্চম তলায় বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য আলাদা আলাদা কেবিন তৈরি করা হয়।

প্রতিটি কেবিনে আলাদা করে সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজ্য নেতাদের কয়েকজনকে দায়িত্বও দেওয়া হয়। কিন্তু সেই সব আয়োজন কার্যত বৃথা হয়ে যায়। রাজ্য নেতারা কেউ কেউ উপস্থিত থাকলেও তারা নিজের নিজের কক্ষেই রয়েছেন।

বড় করে সাংবাদিক বৈঠকের প্রস্তুতিও ছিল। কিন্তু সেটা কী আকারে হবে, কারা সেখানে উপস্থিত থাকবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর নেই বিজেপির পক্ষ থেকে। গেরুয়া শিবির সূত্রে জানা যায়, দুপুরে নাগাদ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসছেন রাজ্য নেতারা। ধারণা করা হচ্ছে, এই ফলাফল নিয়ে কী বার্তা দেওয়া হবে তা ওই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে।

সূত্র : আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা