আন্তর্জাতিক

ভাঙা পায়ে গোল দিলেন মমতা!

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে।

রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল।

বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচনের মাঝে দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে নানা নাটকীয়তার পর অবশেষে জয়লাভ করেছেন মমতা বন্দ্যাপাধ্যায়।

এই নন্দীগ্রামের মাটিই একসুতোয় বেঁধে দিয়েছিল মমতা-শুভেন্দুকে। কিন্তু এবারের নির্বাচনে সব ভুলে সেই একই মাটিতে একে অপরের প্রতিপক্ষ হয়েছিলেন তারা। ফলে দিনভর সবার চোখ ছিল নন্দীগ্রামে।

মানুষের আগ্রহ যেমন ছিল তেমনি, দিনভর এই আসনে চলেছে নানা নাটকীয়তা। মানুষের আগ্রহে ভাটা না ফেলে একবার মমতা এগিয়েছেন, তো একবার শুভেন্দু। তবে, শেষ হাসি ফুটল মমতা বন্দ্যাপাধ্যায়ের মুখেই।

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে পরাজিত করলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, ১২০১ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা