আন্তর্জাতিক

অন্য দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা সেরামের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। টিকার উৎপাদন আরও বাড়াতে সংস্থাটি এই পরিকল্পনা করছে বলে শনিবার (১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সেরাম ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আদর পুনেওয়ালা জানিয়েছেন, ভারত জুড়ে কোভিশিল্ডের সরবরাহে সমস্যা হচ্ছে। উৎপাদন আরও বাড়াতে হবে। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও শুক্রবার জানান তিনি। যদিও কী ঘোষণা দেওয়া হবে, বা ভারতের বাইরে কোন দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে; সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গত সপ্তাহে সংস্থাটির এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রতি মাসে ১০ কোটি ডোজ টিকা উৎপাদনের করার লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম। যদিও টিকা সংকটের কারণে মে মাসের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হচ্ছে বলে পরে জানিয়েছিলেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লাখের ঘর।

শনিবার (১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৫ হাজার বেশি। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা