সেরাম ইনস্টিটিউট, ভারত
স্বাস্থ্য

সেরামের আরও ২৫ লাখ টিকা দেশে

নিজস্ব প্রতিবেদক: ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেলো বাংলাদেশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা