সারাদেশ

রামেকে ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় এখানে ২২জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ছিলেন। বাকি ৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২, নওগাঁর ও পাবনার ১ জন করে।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৬ জন।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৩৫৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ১৬৮ জন। বাকিদের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি ল্যাবে ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে করোনা শনাক্ত হয় ২২১ জনের দেহে।

রাজশাহী জেলার ৪৬৭ নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ৮৫ নমুনার মধ্যে ২৩টি পজেটিভ এসেছে। আর নওগাঁর একজনের নমুনার পরীক্ষা করে সেটি নেগেটিভ আসে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা