আন্তর্জাতিক

ফের বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের সরকার।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিবৃতি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ নির্বাহী আদেশে সই করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে রোববার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মাসেই যুক্তরাজ্য এবং ওমান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছিল কাতার সরকার।

প্রসঙ্গত, গত বছর করোনা সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ওপর ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা