আন্তর্জাতিক

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে টাকা আদায় করতে এক ব্যক্তির বাড়িতে গেলেন। আতঙ্কিত হয়ে বকেয়া টাকা দিয়ে দেন সেই লোক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায়। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে ভাইরাসে আক্রান্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে টাকা আদায়ের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার পেশায় একজন ইট ব্যবসায়ী। গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংকে কয়েক মাস আগে ৫ লাখ টাকা ধার দেন তিনি।

কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটাই তাকে আর ফেরত দেওয়া হয়নি। এমনকি অভিযুক্ত শেষনাথের দেওয়া চেকও ব্যাংকে জমা দিলে বাউন্স করে বলে অভিযোগ গঙ্গারামের।

শেষে টাকা আদায়ের কোনো উপায় না পেয়ে অন্য পরিকল্পনা করেন পাওনাদার গঙ্গারাম। কী পরিকল্পনা? সম্প্রতি শেষনাথ সিংকে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ পাঠান গঙ্গারাম।

সেখানে তিনি তার স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট পাঠিয়ে পাওনা টাকা ফেরত চান। কিন্তু তাতেও টাকা না পেয়ে অবশেষে স্ত্রীকে সাথে নিয়ে সরাসরি হাজির হন শেষনাথের বাড়ি।

তবে এবার আর নিরাশ হতে হয়নি গঙ্গারামকে। পুরোটা না হলেও কিছু টাকা হাতে নিতে পেরেছেন। এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষার পর ১০ হাজার টাকা আদায় করেন তিনি।

এদিকে দীর্ঘদিন ঘুরিয়েও টাকা ফেরত না দেওয়া শেষনাথের দাবি, ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ দিতে পারেননি। অবশ্য গঙ্গারামের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। আর গোটা ঘটনায় ওই এলাকায় ছড়িয়ে পড়ে রীতিমতো আতঙ্ক।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা