স্বজন হারিয়ে পাগলপ্রায় এক নারী। ছবি-পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতার কারণে আরও ২০ জন কোভিড রোগীর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।

শনিবার সকালে জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা বলেছেন, রাতে ২০ জন অতি সংকটজনক রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। একেবারে অক্সিজেন শূন্য হয়ে গিয়েছিল তা নয়, তবে অক্সিজেনের ঘাটতি থাকায় অক্সিজেনের চাপ কম ছিল।

তিনি আরও বলেন, শুক্রবার বিকাল ৫টায় আমাদের ৩ হাজার ৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা রাত ১২টায় ১ হাজার ৫০০ লিটার পেয়েছি। এই সময়ের মধ্যে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়। হাসপাতালে এখন ২১০ জন করোনা রোগী রয়েছেন।

এর আগে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে মহামারি পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

এমন পরিস্থিতির মধ্যেই দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। কোভিড রোগীদের সেবায় অক্সিজেনের জন্য হাহাকার চলছে হাসপাতালগুলোতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা