আন্তর্জাতিক

বাতাসে ছড়াতে পারে করোনা

সান নিউজ ডেস্ক : বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনা, সম্প্রতি মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। চীনের উহান থেকে মহামারি শুরুর পর থেকেই করোনাভাইরাস কীভাবে ছড়ায় তা নিয়ে নানা রকমের গবেষণা চলছে। এতদিন বলা হয়েছে হাঁচি-কাশি, সংস্পর্ষ ও ব্যবহার্য্য জিনিস ছোঁয়ার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস।

তবে, কয়েকদিন আগে মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত পর্যালোচনায় গবেষকরা জানান, করোনা ছড়াতে পারে বাতাসের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির কথা বলা, নিঃশ্বাস, হাসি, চিৎকার এমনকি গানের মাধ্যমেও ছড়াতে পারে কোভিড ১৯ ভাইরাস। তবে, প্রতিবেদনে গবেষকরা এও জানিয়েছেন, খোলা জায়গার তুলনায় ঘরের ভেতরে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে দোকান ও মার্কেটের মতো বদ্ধ জায়গায় যারা যাবেন তারাও থাকবেন ঝুঁকির মধ্যে।

গবেষণাটির তথ্য নিয়ে আই-ই-ডি-সি-আর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের)) সাবেক পরিচালক বে-নজীর আহমেদ বলেন, বদ্ধ জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ছড়ালে সংক্রমণের ঝুঁকি বাড়বে। দোকান-পাট ও মার্কেটে যারা যাবেন তাদেরও সংক্রমণের ঝুঁকি ব্যাপকভাবে বাড়বে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, এই ভাইরাস বাতাসের মাধ্যমেও খুব দ্রুত ছড়ায়। এটি আমাদের জন্য অনেক বড় হুমকি। ভাইরাসটি বাতাসে অনেকক্ষন টিকে থাকতে পারে। তাই কোন সুস্থ ব্যক্তি যদি শ্বাস-প্রশ্বাস নেয় সেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এদিকে, ভাইরোলোজিস্ট ও কোভিড নাইন্টিন সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সদস্য ড. নজরুল ইসলাম বলছেন, বদ্ধ জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ছড়ালে ঘর এবং হাসপাতালের করোনা ওয়ার্ডের রোগীর মাধ্যমে স্বজন ও অন্যান্যদের সংক্রমণ বাড়বে।

তিনি বলেন, করোনা হাসপাতালের একটি ওয়ার্ডে ২০ থকে ২৫ জন রোগী, তাদের স্বজন এবং চিকিৎসক থাকে। তাদের প্রত্যেকের নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে।

তবে, ল্যানসেটে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ঘরে বাতাসের পর্যাপ্ত প্রবাহ থাকলে সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা