আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড ২৬২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এ সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। গেল বছরও ভারতে একদিনে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। এ অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভারতে গত কয়েকদিন ধরে সংক্রমণ হুহু করে বাড়ছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর জায়গা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সব মিলিয়ে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে এ অবস্থাতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের। আর টিকার আওতায় এসেছে দেশটির ১৩ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৮৩২ জন নাগরিক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা