আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার (২৮ মার্চ) সকালে প্রার্থনা চলাকালে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপান।

রয়টার্সকে তিনি বলেন, ‘হামলার সময় গির্জাটিতে রোববারের প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’

তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দক্ষিণ সুলাওয়াসি পুলিশ। হামলার পর ভিডিওচিত্রে দেখা গেছে, ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা