আন্তর্জাতিক

মিশরে বহুতল ভবন ধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহত হয়েছে অন্ততপক্ষে ২৪ জন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৭ মার্চ) স্থানীয় সময় ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। কায়রোর গভর্নর এক বার্তায় জানিয়েছেন, রাত ৩টায় গভর্নরের ক্রইসিস রুম থেকে জানানো হয় যে ১০ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এরপর দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের দল পাঠানো হয়। তারা ধ্বংস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা খালিদ আব্দেল-আল জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ তলা ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকৌশলীদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

তবে শঙ্কা করা হচ্ছে ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করে থাকে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্ত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণে মিশরে ভবন ধসে পড়ার ঘটনা বেশি ঘটছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা