আন্তর্জাতিক

ভারতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকার আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে। দেশটিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো বিমান ও বিশেষভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এই ঘোষণা দিয়েছে বলে এনডিটিভি জানায়। ডিজিসিএ জানায়, মহামারি করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে ভারত।

তবে করোনা সংক্রমণ কমতে শুরু করলে কেন্দ্রীয় সরকার দেশটির অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করে। গত বছর অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক করলেও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখে।

ইতোপূর্বে আরও কয়েক দফায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছিল ভারত সরকার। শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ডিজিসিএ জানায়, যথাযথ কর্তৃপক্ষ আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

তবে কার্গো বিমান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে অনুমোদনপ্রাপ্ত বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে নির্ধারিত কিছু রুটে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আগে থেকে নির্ধারিত বিমান চলাচল করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা