আন্তর্জাতিক

ইরানকে উদ্দেশ্য করে সিরিয়ায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহণের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

সিরিয়ায় বিমান হামলার উদ্দেশ্য ইরানকে হুশিয়ারি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহনের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা