আন্তর্জাতিক

কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (২০ ফেব্রুয়ারি) পৃথক দুটি বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং অপর দুজন আহত হয়েছেন।

সিনহুয়ার এক খবরে জানা যায়, দুটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানী পুলিশ এসব হামলার খবর নিশ্চিত করেছে।

কাবুল পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ সিনহুয়াকে বলেন, সকালের ব্যস্ত সময়ে এ দুই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রথম বোমার বিস্ফোরণ ঘটে। এর মাত্র ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত কোন গ্রুপ হামলা দুটির দায়িত্ব স্বীকার করেনি। এদিকে হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা