আন্তর্জাতিক

বিভিন্ন জাতিসত্ত্বার মানুষ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিভিন্ন জাতিসত্ত্বার মানুষ দেশটিতে চলমান সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন। এসব মানুষ দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।

তাদের সেই আকাঙ্ক্ষার প্রতি অং সান সুচি‘র প্রতিশ্রুতি সম্পর্কে কিছু বিভ্রান্তি থাকা সত্ত্বেও তারা এই বিক্ষোভে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন সম্প্রদায়ের প্রতিনিধরা। খবর আলজাজিরা।

এদিকে, প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সংকট নিরসনে নতুন পথের সন্ধান করছে। এর মধ্যেই ইন্দোনেশিয়া দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি বৈঠকের প্রস্তাব করেছিল।

নির্বাচিত সরকারকে উৎখাত ও রাজনৈতিক নেতৃবৃন্দদের গ্রেফতার করে সামারিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে গত ১ ফেব্রুয়ারি থেকে পুরো মিয়ানমার জুড়ে বিভিন্নভাবে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। যদিও দেশটির সামরিক বাহিনী একটি নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ীর হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে।

গত শুক্রবার দেশটির রাজধানী নেপিডো‘তে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে চালানো গুলিতে এক নারীর মৃত্যু হয়। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এটিই ছিল প্রথম মৃত্যু। এর ফলে সামরিক সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে।

এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগেরও নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র। এদিকে এই বিক্ষোভে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে মিয়ানমারের সামরিক সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা