আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইহুদিবাদীদের দখল-নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করলে এতে হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি বাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে কমপক্ষে একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আনাদোলুর।

পশ্চিমতীরে একের পর এক ফিলিস্তিনি গ্রাম জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেটের পাশাপাশি তাজা বুলেটও ব্যবহার করে। ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন ফিলিস্তিনিরা।

কাঁদানে গ্যাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ১৯৬৭ সালে মাত্র ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতে থাকে দখলদার ইহুদিবাদী দেশটি।

পশ্চিমতীর ও জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে একের পর এক ইহুদি বসতি নির্মাণ করে চলছে ইসরাইল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা