আন্তর্জাতিক

অভিশংসন থেকে মুক্তি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : একমাত্র মার্কিন প্রেসিডেন্ট দুইবার অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শনিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত অভিশংসন শুনানি থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে ক্যাপিটল দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগ ছিল।

পাঁচ দিনের এই শুনানিতে ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্র্যাটদের (বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল) অভিযোগ ছিল, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফল বাতিলের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে হামলা চালানোর জন্য সমর্থকদের উসকে দিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নেয়া শপথ ভঙ্গ করেছেন তিনি। তবে ৫৭-৪৩ ভোটে এ শুনানি শেষ হয়েছে। দোষী সাব্যস্ত করার জন্য ট্রাম্পের বিপক্ষে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন ছিল।

এই অভিশংসন শুনানিতে অংশ নেয়া ৭ জন রিপাবলিকান প্রতিনিধি ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। তবুও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় বেঁচে যান ট্রাম্প।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সে ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। হামলাকারীদের ভয়ে অফিসকক্ষে লুকিয়ে ছিলেন সেখানে কর্মরত ব্যক্তিরা।

এ হামলায় উসকানির দায়ে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হয়। যদিও ট্রাম্পের পক্ষ থেকে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করা হচ্ছিল। এই প্রক্রিয়াকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক নাটক’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা।

এর আগে ২০১৯ সালে হাউজ অব রেপ্রেজেন্টেটিভে অভিশংসঅভিসংশনের মুখোমুখি হন ট্রাম্প। সেবারও ভোটাভুটিতে রক্ষা পেয়েছিলেন তিনি। তখন তার বিরুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা