আন্তর্জাতিক

মিয়ানমারে টেলিফোন-ইন্টারেনট-টেলিভিশন সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উ ইন মিন্টকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সরকারি দলের মুখপাত্র ড. মিও নিয়্যুন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুজন ছাড়া আরও আটক করা হয়েছে সরকারি দলের বেশ কয়েকজন সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার এবং আইনপ্রণেতাকে।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তাদেরকে আটকের পর প্রশাসনিক রাজধানী নেপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মিয়ানমার রেডিও এবং টেলিভিশন জানিয়েছে, ‘চলমান যান্ত্রিক ত্রুটির আমরা জানাতে চাই, এমআরটিভি এবং মিয়ানমার রেডিওর সম্প্রচার সম্ভব হচ্ছে না।’

এর আগে, গত সপ্তাহে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেসি লিগ (এনএলডি) সরকারকে ক্ষমতাচ্যূত করার হুঁশিয়ারি দিয়েছিল দেশটির সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এ হুঁশিয়ারি দেয়া হয়েছিল। ওই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছিল এনএলডি।

এ বিষয়ে সরকারি দলের মুখপাত্র মিয়ো নিয়ুন্ট গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা। কিন্তু তারা (সেনাবাহিনী) চাইলে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্টকে জরুরি জাতীয় নিরাপত্তা সভা ডাকতে বাধ্য করে এটিকে অস্বীকার করতে পারে।’

দেশটির সংবিধান অনুযায়ী, কেবলমাত্র প্রেসিডেন্টই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

এমন পরিস্থিতিতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। শুধুমাত্র সেনাবাহিনী পরিচালিত মায়াবতি চ্যানেলের সম্প্রচার চালু আছে। আর নির্দিষ্ট এলাকা বাদে বন্ধ রয়েছে মোবাইল ফোন পরিষেবাও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা