আন্তর্জাতিক

দিল্লি বিস্ফোরণের তদন্ত করবে মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শনিবার এক প্রতিবেদন প্রকাশ করে এমনই তথ্য দিয়েছে কান নিউজ।

কয়েকদিন আগেই ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কান নিউজ কোনো সূত্রের নাম উল্লেখ করেনি।

প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের হাত থাকতে পারে এই ঘটনার পেছনে। তাই সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, এই ঘটনার জড়িত সন্দেহে বেশ কয়েকজন ইরানিয়ানকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

ভারতে এই ঘটনার পরে প্রতিটি দেশে নিজেদের রাষ্ট্রদূতদের ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল।

দিল্লি পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে মিলেছে একটি ফুলের টব। রাস্তার ওপর ডিভাইডারে তা পোঁতা ছিল। সেই টবেই ছিল বোমা। এছাড়াও উদ্ধার হয়েছে একটি খাম, যার ওপরে ইসরায়েলি দূতাবাসের ঠিকানা লেখা ছিল। সেখান থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে এই বিস্ফোরণকে ট্রেলার বলে অভিহিত করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা