আন্তর্জাতিক

নাভানলি ইস্যু : রাশিয়ায় আটক সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে তার হাজারো সমর্থক ফের রাজপথে আন্দোলনে নেমেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, রবিবারের এই আন্দোলন থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি সমর্থককে আটক করা হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি নাভানলির মুক্তির দাবিতে প্রচন্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষ রাশিয়াজুড়ে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ থেকে পুলিশ প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারীকে আটক করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন প্রতিবাদকারী। এই ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর-পরই বিমানবন্দরে পুলিশ কট্টর পুতিন সমালোচক নাভানলিকে আটক করে। এর আগে গত বছরের ২০ আগস্ট নাভালনির ওপর নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়। এর ফলে সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। নাভালনিকে মস্কো শহরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে জার্মানিতে নেয়া হয় চিকিৎসার জন্য।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা