ভালো সাইকেল তৈরি করে বাংলাদেশ : মমতা
আন্তর্জাতিক

ভালো সাইকেল তৈরি করে বাংলাদেশ : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে খুব ভালো সাইকেল তৈরি হয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের সাইকেল নির্মাতা যে কোনো প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) কলকাতায় ‍নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসানকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন।

এদিন মমতা কলকাতায় সব বিদেশি কূটনীতিক এবং ভারতের গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে একান্ত আলাপ করেন। এ সময় পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তা বিশদভাবে জানানো হয়।

অনুষ্ঠানে তৌফিক মমতাকে প্রস্তাব দেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সঙ্গে বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থা যুক্ত হলে উভয় দেশের পক্ষে হবে মঙ্গলজনক।

এ সময় মমতা বলেন, ‘খুব ভাল কথা বলেছেন আপনি। বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থাকে এখানে বিনিয়োগ করে কারখানা বানাতে বলুন। আমি এই প্রস্তাব আগে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দিয়েছি।

সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করে প্রতিবছর। প্রায় ১৫ লাখ সাইকেল বিলি করা হয় এই প্রকল্পের মাধ্যমে ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা