আন্তর্জাতিক

শান্তিরক্ষায় আরও অর্থ দেবে বাংলাদেশ : রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি প্রচেষ্টার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি আবারো তুলে ধরলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় জাতিসংঘ শান্তি বিনির্মাণ তহবিলে আর্থিক সহায়তা বাড়ানো বিষয়ক উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এবং কানাডা, জার্মানি, সিয়েরালিওন ও সুদান সরকার যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে।

সম্মেলনে বাংলাদেশ জাতিসংঘের শান্তি বিনির্মাণ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেয়ার ঘোষণা দেয়। এসময় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, 'করোনার কঠিন সময়েও শান্তি বিনির্মাণ তহবিলে আর্থিক সহযোগিতা দেয়া বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের সুদৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতিরই বহি:প্রকাশ।'

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাড়তি হিসেবে এই আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলো বাংলাদেশ। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শান্তি বিনির্মাণ অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে দৃষ্টি দেয়ারও আহ্বান জানান।

শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি বিষয়ে সাম্প্রতিক সময়ে নেয়া দুটি রেজুলেশনের উদাহরণ টেনে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, 'বাংলাদেশ শান্তি বিনির্মাণ তহবিলের জরুরি সম্পদ সংগ্রহের সব ধরণের আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন জুগিয়ে যাবে।'

রাষ্ট্রদূত বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সমাজের সকল অংশ যেনো সমানভাবে এই তহবিলের সুফল ভোগ করতে পারে, তা নিশ্চিত হতে হবে। শান্তিবিনির্মাণ তহবিলের ২০২০-২০২৪ বিনিয়োগ কৌশলে স্বেচ্ছা-অবদানকে উৎসাহিত করতে উচ্চ পর্যায়ের এই সম্মেলনটির আয়োজন করা হয়।

জাতিসংঘ মহাসচিব, সিয়েরা লিওনের রাষ্ট্রপতি, সুদানের প্রধানমন্ত্রী এবং কানাডা ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা