আন্তর্জাতিক

দিল্লিতে ৮৬ পুলিশ আহতের ঘটনায় ১৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় ১৫টি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবারের (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সংঘর্ষে ৮টি বাস এবং ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহত হয়েছে এক কৃষক।

এনডিটিভির বরাতে জানা যায়, সংঘর্ষে আহত হয়েছেন ৮৬ পুলিশ সদস্য। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, হরিয়ানাসহ আশেপাশের রাজ্যগুলোতে বন্ধ রয়েছে ইন্টারনেট ও এসএমএস সেবা।

নিরাপত্তা নিশ্চিতে দিল্লিতে আধাসামরিক বাহিনীর ১৫টি কোম্পানি মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও সিংঘুর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে মঙ্গলবার, ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে সকাল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

জানা যায়, তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে এই বিক্ষোভ করছেন তারা। কথা ছিল স্থানীয় সময় দুপুর ১২টার পর শুরু হবে ট্রাক্টর শোডাউন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকেই সিংঘুর সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন কৃষকরা।

নির্ধারিত সময়ের অনেক আগেই ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে শুরু করেন তারা। হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে সকাল থেকেই মিছিল শুরু করে দেন। ট্রাক্টর র‌্যালি ঘিরে উত্তেজনার মধ্যে কৃষকদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় যারা জড়িত ছিলেন তারা প্রকৃত কৃষক নয় বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা