আন্তর্জাতিক

ইরান পৌঁছেছে তালেবান প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের আমন্ত্রণে তার সঙ্গে আলোচনার জন্য আফগান্তিান থেকে তালেবানের একটি প্রতিনিধিদল তেহরান পৌঁছেছে।

মঙ্গলবার সকালে (২৬ জানুয়ারি) প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর স্পুটনিকের।

খাতিবজাদেহ জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনা করতে তালেবান প্রতিনিধিদলের এ সফর। তালেবান প্রতিনিধিদলটি স্থানীয় সময় সকালে তেহরান বিমানবন্দরে পৌঁছলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

ইরান সফরকালে তালেবান প্রতিনিধিদলটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও আফগানিস্তানবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট আরও বিষয় নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা