আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার ও উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জম্মু ও কাশ্মীরে ভারতের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর পাইলটকে মিলিটারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। পরে হাসপাতালে নেয়ার পর এক পাইলট মারা যান।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে উড়ে আসছিল হাল্কা ওজনের হেলিকপ্টার ‘ধ্রুব’। এ সময় কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পতিত হয় এটি। হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন। হ্যালের নির্মিত এই হেলিকপ্টারের দুর্ঘটনার নেপথ্যে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আর তার জন্যই ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয় কপ্টারটি।

ভারতের প্রজাতন্ত্র দিবসের পূর্বে এই দুর্ঘটনার খবরে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত।

এর আগে ভারতের রাজস্থান রাজ্যে সোমবার বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন পাইলট।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা