আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে কর্মসংস্থান সংকট চরমে : আইএলও

সান নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের এক বছরে বিশ্বজুড়ে সব খাতেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। ক্ষতির সম্মুখিন সব শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে ব্যক্তিকেন্দ্রিক ক্ষতি ও তীব্র সংকটে কর্মজীবী মানুষ। চাকরি হারানো, কর্মঘণ্টা কমে যাওয়াসহ বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা। এমন অবস্থায় চলতি বছর করোনার প্রভাবে কর্মসংস্থানের সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও।

সংস্থাটি প্রকাশিত এক রিপোর্টে বিশ্ব কর্মসংস্থানের অবস্থা তুলে ধরে। জাতিসংঘের এ অঙ্গ সংস্থা জানায়, ১৯৩০ সালের পর থেকে বর্তমানে করোনায় সর্বোচ্চ সংকটে রয়েছে বিশ্ব শ্রম বাজার। যদিও এই সংকট কবে কেটে যাবে তা অনিশ্চিত হলেও আশারবাণী কিছুটা রয়েছে করোনা ভ্যাকসিনে।

জাতিসংঘ মনে করে, করোনার টিকা বিশ্বব্যাপী সরবরাহ হলে কর্মঘণ্টা আবারো বাড়বে, ফিরবে কর্মচঞ্চলতা।

অভূতপূর্ব এ দুর্যোগে ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে প্রায় ২২৫ মিলিয়ন পূর্ণ কর্মঘণ্টার চাকরির বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৮ দশমিক ৮ শতাংশ কর্মঘণ্টা হারিয়েছেন শ্রমজীবীরা।

বিশ্ব কর্মঘণ্টা ২০১৯ সালের চেয়ে ২০২১ সালে এসে ৩ শতাংশ কমেছে। যা প্রায় ৯০ মিলিয়ন পূর্ণ ঘণ্টার চাকরির সমান বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা। একইসঙ্গে করোনা ভ্যাকসিন বিশ্বজুড়ে বণ্টনে ধীর গতি ও দেশগুলোর সরকার কর্তৃক অর্থনীতি পুনরুদ্ধারে ভ্যাকসিন সরবরাহ না করলে এই সংকট বা মন্দা অবস্থা আরও বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

এ বিষয়ে আইএলওর মহাপরিাচলক গে রাইডার বলেন, করোনা ভ্যাকসিন বণ্টনের যে অবস্থা তা বিশ্ব অর্থনীতি আগের অবস্থায় ফিরে আনার বিষয়ে অনেকটাই উদাসীন মনে করছি আমরা। অনেকটা অনিশ্চিত অবস্থায় রয়েছে সব কিছু। এমন অবস্থায় আমাদের মনে রাখা উচিত, কোন দেশ বা গ্রুপ এককভাবে এই অবস্থার পরিবর্তন করতে পারবে না।

আইএলওর রিপোর্টে আরও বলা হয়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে কর্মসংস্থান কমে গেছে প্রায় ১১৪ মিলিয়ন। সে হিসাবে বিশ্বব্যাপী প্রায় ৩৩ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন। এমনকি যারা কর্মহীনভাবে সময় পার করছেন তারা মানসিক ও শারীরিকভাবে কর্মশক্তি হারিয়ে ফেলছেন।

সরকারি সহায়তা না পাওয়ায় এমন কর্মঘণ্টা হারানোর ফলে বিশ্বব্যাপী প্রায় ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার আয় কমেছে। যা পুরো অর্থনীতির ৪ দশমিক ৪ শতাংশ বলেও জানান আইএলও মহাপরিচালক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা