আন্তর্জাতিক

ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগগা জেলায় পাথর খনির খাদে ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা সিলগালা করে দেওয়া হচ্ছে।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরও সেখানে বেশকিছু জীবিত ডিনামাইটের স্টিক দেখা গেছে।

এ ঘটনায় শুক্রবার সকালে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০.২০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ১৫-২০ কিলোমিটার এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। কাছাকাছি এলাকার রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে গেছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে কম্পন অনুভূত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা