আন্তর্জাতিক

বিশ্বজুড়ে হলি খেলছে করোনা, ইতিহাসে রেকর্ড মৃত্যু

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসের ইতিহাসে আবারও রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে করোনা। শুক্রবার (২২ জানুয়ারি) আবারও প্রাণহানি ১৭ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মহামারি করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ।

এর আগে ২১ জানুয়ারি প্রথমবারের মতো ১৭ হাজার প্রাণহানি দেখেছে বিশ্ব। এছাড়া ১৩ ও ১৪ জানুয়ারিও করোনার তাণ্ডব দেখেছিল বিশ্ব। ১৩ জানুয়ারি ১৫ হাজার ৭১১ জন এবং ১৪ জানুয়রি ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নেয় করোনা।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৩৪১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৮৫২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ২০ হাজার ২৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৭ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৪ হাজার ২২৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৭ হাজার ৮৩২ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মারা গেছে ৯৪ হাজার ৫৮০ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা