আন্তর্জাতিক

৭ দশক ধরে গোসল করেন না তিনি, খান পচা মাংস!

সান নিউজ ডেস্ক : গোসল ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? কয়েকদিন পর্যন্ত হয়ত। কিন্তু বিশ্বে এমনও মানুষ আছেন ছাড়া গোসল ছাড়াই কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। তেমনই একজন ব্যক্তি হচ্ছেন আমৌ হাজি। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি ইরানের দক্ষিণাঞ্চলীয় দেজগাহ নামের একটি গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে গোসল না করায় হাজিকে দেখে মনে হয় চিমনিতে পড়ে যাওয়া কোনও ব্যক্তি। তার শরীরজুড়ে ধূলা এবং ময়লা। যদি তিনি কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে তাকে ভাস্কর্য বলেও মনে হতে পারে।

প্রায় সাত দশক ধরে গোসল করেন না হাজি। কারণ তিনি পানি ভয় পান। তার বিশ্বাস তিনি যদি গোসল করেন, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। পরিষ্কার-পরিচ্ছন্ন হলে তিনি উল্টো অসুস্থ হয়ে যাবেন। হাজির শুধু গোসল না করেই যে থাকেন তা নয়, তার খাদ্যাভ্যাসও অদ্ভুত।

হাজির পছন্দের খাবার হচ্ছে মৃত প্রাণীর পচা মাংস। বিশেষ করে সজারুর মাংস খেতে ভালোবাসেন তিনি। তিনি ধূমপান করতে ভালোবাসেন। তবে সেটি তামাক নয় বরং প্রাণী মলকে জং ধরা একটি পাইপে ঢুকিয়ে ধূমপান করেন তিনি।

তেহরান টাইমস জানিয়েছে, তরুণ অবস্থায় নিজের আবেগপূর্ণ কিছু অভিজ্ঞতার কারণে একা থাকারই সিদ্ধান্ত নেন হাজি। একা থাকার এই লড়াই চালিয়ে যেতে মাথায় যুদ্ধকালীন হেলমেট পড়ে থাকেন হাজি। তবে সেটা অবশ্য যুদ্ধ করতে নয় বরং শীতকালে নিজেকে গরম রাখতে।

থাকার জন্য একটা জায়গাও খুঁজে পেয়েছেন হাজি। মাটিতে কবরের মতো একটি গর্তে থাকেন তিনি। তবে কিছু লোক তার জন্য ইট দিয়ে উন্মুক্ত একটি ঘর বানিয়ে দিয়েছেন। জং ধরা একটি টিনের ক্যানে প্রতিদিন পাঁচ লিটার পানি পান করেন। আবার আগুনে পুড়িয়ে চুলে ছাঁটাই করারও অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি।

তবে হাজিই একমাত্র ব্যক্তি নন, যিনি গোসল ছাড়া দীর্ঘদিন কাটিয়ে দিয়েছেন। ভারতের বারনাসীর গুরু কৈলাস সিং নামের একজন ব্যক্তিও ১৯৭৪ সাল থেকে গোসল করেন না। গোসল না করলে তিনি ছেলে সন্তানের বাবা হবেন একজন ধর্মগুরুর এমন ভবিষ্যতবাণীর পর থেকেই তিনি গোসল করা বন্ধ করে দেন। তবে গুরুর ছেলে সন্তান হয়নি বরং তিনি সাত মেয়ের বাবা হয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা