আন্তর্জাতিক

বিমানে বসে বাইডেনের অভিষেক দেখলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নানা বাধাবিপত্তি পেরিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। চার বছরের মেয়াদ শেষে বিদায় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ক্যাপিটল হিলের চত্বরে তাদের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার পথে রওনা দেন ট্রাম্প। যেতে যেতে এয়ার ফোর্স ওয়ানে বসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। ওই ফ্লাইটের এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প ফ্লোরিডা পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান।

ঠিক ওই সময়ই বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছান ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, কুশনারের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল, ট্রাম্পকন্যা টিফানি ও তার বাগদত্তা, ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প পরিবার আপাতত কিছুদিন ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-ল্যাগো রিসোর্টে থাকবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা