সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পরাজয় মেনে ট্রাম্পকে কমলার শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।

আরও পড়ুন : আমি সব যুদ্ধ বন্ধ করে দেব

বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সিবিএস নিউজ জানায়, দুই নেতা ফোনে কয়েক মিনিট কথা বলেন। এ সময় কমলা ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

একই তথ্য জানায় ডেমোক্র্যাটিক প্রচার শিবিরও। তাদের ভাষ্য, রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন কমলা। এ সময় কমলার স্বামী ডগলাস এমহফ তার সঙ্গে থাকবেন।

আরও পড়ুন : নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

প্রসঙ্গত, সদ্য অনুুষ্ঠিত নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আর তার কাছে পরাজিত হন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা