সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। তিনি বলেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি।

আরও পড়ুন : জয়ের কাছাকাছি ট্রাম্প

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আজ নির্বাচনি পর্যবেক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।’

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে।

আরও পড়ুন : ট্রাম্প থেকে পিছিয়ে কমালা

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।

তিনি বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।

এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তাকে তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান বেস্ট সেলার’ বই রয়েছে এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ চলছে

যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি (৪টি বাকি আছে) তারপরও সমর্থকদের সামনে এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন সহ-প্রার্থী জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা