আন্তর্জাতিক

ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইন্সটিটিউটে আগুন

সান নিউজ ডেস্ক : ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গেছে, ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে।

দুপুর ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে। পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা