আন্তর্জাতিক

কলকাতায় বিজয় দিবসকে অভিবাদন

আন্তর্জাতিক ডেস্ক : এই সেই ফোর্ট উইলিয়াম। আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে জেনারেল জগজিৎ সিং অরোরার তত্ত্বাবধানে এখানেই রচিত হয়েছিল পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খানের আত্মসমর্পনের ব্লু প্রিন্ট। আর পঞ্চাশ বছর পরে এই ফোর্ট উইলিয়ামেই বাংলাদেশের বিজয় উৎসবকে ভিন্ন উপায়ে অভিবাদন জানানো হল।

কলকাতা সেনানিবাসের গোর্খা রেজিমেন্টের সদস্যরা নিজেদের ট্রাডিশনাল সামরিক ক্যাপ ছেড়ে ঢাকা রেজিমেন্টের ক্যাপ পরে স্বাগত জানালেন বাংলাদেশ থেকে আগত একদল মুক্তি যোদ্ধা প্রতিনিধিকে। কুকরি গোর্খা জাতির নিজস্ব অস্ত্র রেখে বিজয় দিবস উপলক্ষে তারা সবাই পরেছিল ঢাকা ক্যাপ। তাদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অনিল চৌহানের মাথাতেও ছিল এই হেডগিয়ার।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অনিল চৌহান ছিলেন স্কুল ছাত্র। তিনি বলেন, আজকের এই দিনে বাংলাদেশের বিজয় উৎসবে ঢাকা ক্যাপ পরতে পেরে আমি গর্বিত। অবিভক্ত বাংলায় পূর্ববাংলা থেকে সেনাবাহিনীর জন্যে এই ক্যাপ আসতো।

পূর্ববাংলার মসৃণ কাপড়ের তৈরি এই টুপি হত বাহারি। ইতিহাসকে সাক্ষী হয়ে গোর্খা রেজিমেন্ট শুধু বাংলাদেশকেই সম্মানিত করলোনা, ফিরিয়ে এনেছে এক হারিয়ে যাওয়া অজানা গৌরব এবং রাষ্ট্রীয় শিষ্টাচার, ট্র্যাডিশনকে ও ঐতিহ্যকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা