আন্তর্জাতিক

সমুদ্রে মানুষবিহীন নৌযান ভাসাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতির পর এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তুরস্ক। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারাভিত্তিক মেটেকসান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে আরেস শিপইয়ার্ড। এর নাম দেওয়া হয়েছে সিডা (SIDA)। আরেস শিপইয়ার্ডের সিইও উটকু আলেঞ্চ জানিয়েছেন, এ মাসের শেষ দিকে এটি পানিতে নামানো হবে। খবর আনাদলু এজেন্সি'র।

তিনি বলেন, আগামী মার্চে এই নৌযান থেকে গাইডেড মিসাইলের ফায়ারিং টেস্ট করা হবে। মিসাইলগুলো তৈরি করবে তুরস্কেরই রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোকেটসান। সিডা ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গতিতে ছুটতে পারবে। এর রেঞ্জও হবে ব্যাপক, ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল)। দিন এবং রাতে সমানভাবে কার্যকরী হবে এটি।

আলেঞ্চ জানান, প্রাথমিকভাবে এটি এজিয়ান এবং ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য জিডাইন করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যও এটি দারুণ কার্যকরী হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা