আন্তর্জাতিক

করোনায় একদিনে ৩ হাজারের বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে গত ছয় মাসের রেকর্ডে একদিনে সর্বাধিক মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। বুধবার ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। গত এপ্রিল থেকে ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে এটিই সর্বাধিক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

তবে আসছে দিনগুলোতে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে থ্যাংকস গিভিংসের ছুটিতে ঘরে থাকার নির্দেশ অমান্য করে লাখ লাখ আমেরিকান ভ্রমণে বের হন। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ডসংখ্যক বেড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ৮৯ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৭১ জন। আর নতুন আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৪৮১ জন। তিন কোটি ৩০ লাখ লোকের ক্যালিফোর্নিয়া গত সপ্তাহে লকডাউনে ফিরে গেছে। বুধবার সেখানে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে এটিই সর্বাধিক সংক্রমণের সংখ্যা। ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও নতুন রেকর্ড ছুঁয়েছে। বুধবার এক লাখ ছয় হাজার আমেরিকান চিকিৎসার জন্য হসপাতালে গেছেন।

গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশে পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা