আন্তর্জাতিক

হনুমান মন্দিরের জন্য কোটি টাকার জমি দিলেন মুসলিম ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হনুমান মন্দিরের জন্য কোটি টাকার জমি দান করলেন এক মুসলিম ব্যবসায়ী। বেঙ্গালুরু-হোসকোট হাইওয়ের কাছে হিন্দু মন্দির পুনর্নির্মাণের জন্য এই জমি দান করেন তিনি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি টাকা।

দানবীর সেই মুসলিম ব্যবসায়ীর নাম এইচএমজি বাসা। বেঙ্গালুরু পল্লীর ভালাগেরেপুরার ছোট হনুমান মন্দিরের কাছে প্রায় তিন একর জমির মালিক ৬৫ বছরের ওই ব্যবসায়ী।

এইচএমজি বাসা বলেন, আমি অনেক নারীকে মন্দিরে এসে প্রার্থনা করার জন্য ভিড়ে গুঁতোগুঁতি করতে দেখতাম। ছয় মাস আগে যখন গ্রামবাসীরা মন্দিরটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জমির একটি ছোট অংশ ছেড়ে দেব। এখানে তৈরি হওয়া মন্দিরে বসে শান্তিতে প্রার্থনা করতে পারবেন।

ছয় মাস আগে যখন মন্দিরের ট্রাস্টিরা মন্দিরটি সংস্কারের জন্য তার কাছে সাহায্য চেয়েছিলেন, তখন তিনি সেই প্রস্তাব শুনে খুব খুশি হয়েছিলেন। এই গোটা ঘটনা মন কেড়েছে নেটপাড়ার। সূত্র : হিন্দুস্তান টাইমস ও জি নিউজ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা