আন্তর্জাতিক

কানাডাতেও ফাইজারের টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার কানাডাতেও অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। বুধবার কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা হেলথ কানাডা এই অনুমোদন দিয়েছে। এই অনুমোদনকে কানাডার করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম সিটিভি নিউজ এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হেলথ কানাডা নিশ্চিত হয়েছে যে কানাডায় ব্যবহারের জন্য নিরাপত্তা, কার্যকারিতা ও মানদণ্ড পূরণ করতে পেরেছে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন।

বিবৃতিতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য কয়েকদিনের মধ্যে প্রকাশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কানাডায় ফাইজারের ভ্যাকসিন প্রধান ড. জেলেনা ভজিসিক জানান, হেলথ কানাডার সিদ্ধান্তে তিনি খুব খুশি। তিনি বলেন, বিজ্ঞান ও কানাডার মানুষের জন্য নিশ্চিতভাবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

আগামী সপ্তাহে কানাডায় ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে ১৪টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ভ্যাকসিন প্রদানের জন্য। ভ্যাকসিন পৌঁছার দুইদিনের মাথায় তা প্রয়োগ শুরু হবে।

ডিসেম্বরের শেষ দিকে কানাডা ভ্যাকসিনটির ২ লাখ ৪৯ হাজার ডোজ পাবে। যা ১ লাখ ২৪ হাজার ৫০০ মানুষকে দেওয়া হবে। সব মিলিয়ে কানাডা ২ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে। এছাড়া আরও ৫৬ মিলিয়ন ডোজ কেনার সুযোগ রাখা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা