আন্তর্জাতিক

১৪ বছরে আফগানিস্তানে ২৬,০০০ শিশু হত্যা!

সান নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটিতে গেল ১৪ বছরে কমপক্ষে ২৬,০০০ শিশুকে হয়তো হত্যা করা হয়েছে, না হয় তারা বিকলাঙ্গ হয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে ৫টি শিশু নিহত হয়েছে অথবা আহত হয়েছে।

জাতিসংঘের অঙ্গ সংগঠন সেভ দ্য চিলড্রেন বলেছে, ২০০৫ সালের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত এসব শিশুকে এমন ভাগ্য বরণ করতে হয়েছে। এমন শিশুর সংখ্যা কমপক্ষে ২৬ হাজার ২৫।

আফগানিস্তানে আন্তর্জাতিক দাতাদের আফগান কনফারেন্স জেনেভায় অনুষ্ঠিত হয় সোমবার (২৩ নভেম্বর)। এ সম্মেলন সেভ দ্য চিলড্রেন আফগানিস্তানের শিশুদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে দাতাদের কাছে অনুদান আহ্বান জানায়।

এ খবর দিয়ে বিবিসি অনলাইন বলেছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং শান্তি আলোচনায় অচলাবস্থার কারণে সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেভ দ্য চিলড্রেনের মতে, বিশ্বের মধ্যে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেসব দেশ তার মধ্যে অন্যতম আফগানিস্তান। ২০১৯ সালে তারা হিসাব করে দেখেছে আফগানিস্তানে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে এবং বিকল্পাঙ্গ হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) তারা এ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করে। এতে দেখা গেছে, ২০১৯ সালে আফগানিস্তানি নিহত হয়েছে ৮৭৪ টি শিশু। বিকলাঙ্গা হয়েছে ২২৭৫টি শিশু। এ সময়ে নিহত ও বিকলাঙ্গাদের দুই তৃতীয়াংশের বেশি বালক। সরকার ও সরকারবিরোধীদের মধ্যে বিস্ফোরক ব্যবহারের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

এসব হামলা চালানো হয়েছে আত্মঘাতী। আবার কোনোটি আত্মঘাতী নয়। রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে চলমান যুদ্ধের মধ্যে নিয়মিত হামলা চালানো হয়েছে স্কুলে।

সেভ দ্য চিলড্রেন বলেছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ৩ শতাধিক স্কুলে হামলা চালানো হয়েছে। সেভ দ্য চিলড্রেনের আফগানিসআতনের পরিচালক ক্রিস নিয়ামান্ডি বলেছেন, এমন একটি দিনের কথা কল্পনা করুন তো যখন আপনি এমন এক আতঙ্কের মধ্যে বসবাস করছেন, যেদিনটি আপনার শিশুকে আত্মঘাতী হামলায় বা বিমান হামলায় হত্যা করা হতে পারে।

আফগানিস্তানের লাখ লাখ অভিভাবকের মধ্যে এখন এমনই এক ভয়াবহ ভীতি। তারা আতঙ্কে আছেন, তার শিশুটি হত্যাকান্ডের শিকার হতে পারে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা