পরাজয় মেনে নিতে ট্রাম্পকে ক্রিস ক্রিস্টির  অনুনয়
আন্তর্জাতিক

পরাজয় মেনে নিতে ট্রাম্পকে ক্রিস ক্রিস্টির অনুনয়

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছেন ডোনাল ট্রাম্প । কিন্তু হারলেও গদি ছাড়বো না এমন পণ থেকেই ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন।

ট্রাম্প কোনোভাবেই পরাজয় মেনে নিতে রাজি নন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেটিও। কিন্তু, এটি যে বাড়াবাড়ি তা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোকের খুব অভাব। তবে এবার তার মিত্র হিসেবে পরিচিত নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি পরাজয় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ক্রিস্টির অনুরোধ, পরাজয় ঢাকতে ট্রাম্প যেসব প্রচেষ্টা চালাচ্ছেন তা যেন বন্ধ করেন। খবর বিবিসির।

নির্বাচন বিষয়ে প্রেসিডেন্টকে আইনি সহায়তায় গঠিত দলকে নিউ জার্সির সাবেক এ গভর্নর অভিহিত করেছেন, ‘জাতীয় লজ্জা’ হিসেবে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রয়োজন হয় ২৭০ ইলেকটোরাল ভোট। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ৩০৬টি। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি। এতে বেজায় চটেছেন ট্রাম্প। তিনি অভিযোগ এনেছেন, ভোটে কারচুপি হয়েছে। তাই তিনি ফলাফল মেনে নেবেন না। নির্বাচনী ফলকে বিতর্কিত করতে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলাও করা হয়েছে। কিছু মামলা ইতোমধ্যে খারিজও হয়েছে।

এমন পরিস্থিতিতে ক্রিস্টি স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) এক সাক্ষাৎকারে ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কোনো ভণিতা না করেই বলছি, প্রেসিডেন্টের লিগ্যাল টিম জাতির জন্য বিব্রতকর।

নির্বাচনে জয়ী জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন। ক্ষমতা কীভাবে হস্তান্তর হয়, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা